1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাকসু নির্বাচনে জাবি ছাত্রদলের প্যানেল ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

শফিকুল ইসলাম সোহেল (ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি): আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে শেখ সাদী হাসান আর জিএস পদে তানজিলা হোসাইন বৈশাখীর নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখা।

জাবি’ র “অদম্য ২৪” স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করা হয়। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ১৩ নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী। যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) হিসেবে মনোনয়ন পেয়েছেন সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আছেন আঞ্জুমান আরা ইকরা।
প্যানেলের অন্যান্য পদে মনোনীতরা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হিসেবে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক হিসেবে জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে তাওহিদুর রহমান খান, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) হিসেবে শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) হিসেবে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক হিসেবে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) হিসেবে রুহুল আমিন সুইট এবং সহ-ক্রীড়া সম্পাদক (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু মনোনীত হয়েছেন। পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মমিনুল ইসলাম।

প্রসঙ্গত, ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সূচি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৯ আগস্ট, আনুষ্ঠানিক প্রচারণা চলবে ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews