1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে দোয়া মাহফিল,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক হেলাল আহমেদ। সঞ্চালনা করেন নজরুল একাডেমির সাংস্কৃতিক সম্পাদক ইমরান মুরাদ।

এর আগে বিকেলে বায়তুল মামুন ফায়ার সার্ভিস মসজিদে জাতীয় কবির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠু।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি,লেখক ও কবি আনিছুজ্জামান পাপ্পু এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন,তিনি প্রেম,সাম্য,মানবতা ও অসাম্প্রদায়িক চেতনারও কবি। তাঁর সাহিত্য ও জীবনাদর্শ আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা গড়ে তুলতে অনুপ্রেরণা দেয়। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও দর্শন পৌঁছে দিতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণ করে একটি সুন্দর,বৈষম্যহীন ও সম্প্রীতির সমাজ গড়ে তোলাই হোক তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।
তিনি আরও বলেন,সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নজরুল একাডেমির এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম নজরুলের জীবন,কর্ম ও সৃষ্টিশীলতার সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।

এছাড়াও অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সহযোগী সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদক, শিল্পী,সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা,গান ও নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবির জীবন,সাহিত্য ও মানবতাবাদী দর্শন তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews