1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাবিতে দিনব্যাপী “রেড জুলাই” কর্মসূচি পালন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

শফিকুল ইসলাম সোহেল, (সাভার প্রতিনিধি) :
“রেড জুলাই” কর্মসূচি পালনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ‍্যোগে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ক্যাম্পাসের শহীদ মিনার থেকে একটি র‌্যালী শুরু হয়ে অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক প্রদানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও জাবি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর জুলাই আন্দোলনের স্মৃতিচারনে জাবি অডিটোরিয়ামে আলোচনা সভা ও আন্দোলনে নিহত পরিবারদের মাঝে সম্মামনা প্রদান করা হয়।
আলোচনায় সভায় বক্তারা আন্দোলনে নিহত ও আহতদের স্মৃতিচারণে তাদের মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্টের কথা জানান।
জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেছে। এমন প্রশ্নেও সন্তানের শোকে পাথর বনে যাওয়া শহীদ শিক্ষার্থী ইয়ামীনের মা নাসরিন সুলতানা বছর পেরিয়ে যাওয়া মানতে নারাজ । তিনি এখনও মনে করেন তার আদরের সন্তান ইয়ামীন তার কাছেই আছে। জানালেন সে সময়ের অনেক স্মৃতি। তবে ছেলে হত্যার বিচার প্রাপ্তিতে বিচার ব‍্যবস্থার প্রতি শঙ্কা প্রকাশ করেন তিনি ।

আরেক শহীদ শিক্ষার্থী সাফওয়ান আখতার সদ্য’র পিতা মোহাম্মদ আখতারুজ্জামানও বিচার প্রাপ্তির শঙ্কা প্রকাশ করেন । তবে বিচার হবে বলে এখন আশা ছাড়তে নারাজ তিনি।
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের বিচার প্রাপ্তিতে এ সকল পরিবারের মাঝে রয়েছে শঙ্কা। তবে আশা ছাড়ছেন না কেহই।

গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন আয়ান বলেন, এক বছর পেরিয়ে গেলেও প্রত‍্যাশা অনুযায়ী প্রাপ্তি হয়নি। তবে যতটুকু পেয়েছি এ নিয়েই সামনে এগিয়ে যেতে চান। জুলাই আন্দোলনের চেতনা ধারন করে ভবিষ্যতে আর কোন স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে যেন না উঠতে পারে সে ব‍্যাপারে কাজ করতে চান।

গণতন্ত্র রক্ষা আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আব্দুর রশীদ জিতু বলেন, যে বৈষম্যহীন দেশ গঠনের আশায় এ আন্দোলন হয়েছে তা এখনও পূরন হয়নি। তবে যাদের আত্নত্যাগের মাধ্যমে নতুন পথের সৃষ্টি হয়েছে তা রক্ষা করতে সদা জাগ্রত থাকতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, গণতন্ত্র রক্ষার্থে আগামীতে আর কোন ফ্যাসিবাদের উত্থান না হোক এই ”রেড জুলাইয়ের” দিনকে ঘিরে এমনটি আমাদের চাওয়া।

জাবি উপ-উপাচার্য্য অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, জুলাই আন্দোলনে যে প্রাপ্তি অর্জিত হয়েছে তা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া যে কোন অপশক্তির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর সোচ্চার থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন ।

এ ’রেড জুলাই” দিবসকে ঘিরে সকলেরই একটি প্রতিধ্বনি ছিল- আর যেন এ দেশে কোন স্বৈরাচার মাথাচারা দিয়ে না উঠতে পারে। এমনটি চাওয়া সকলের।

পরে নিহত পরিবারের মাঝে সম্মামনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews