
উপজেলা প্রতিনিধি,মুশতাক আহমদ শাফিয়ানঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বাংলাদেশি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত একজনকে আটক করেছে বিজিবি।
তল্লাশিকালে ট্রাকটির ওপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ট্রাকচালকের কাছে উক্ত মালামালের কোনো বৈধ আমদানি বা পরিবহনসংক্রান্ত কাগজপত্র না থাকায় বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে আসামিসহ ট্রাক ও মালামাল জব্দ করে।
Leave a Reply