
রাসেল হোসাইন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) সকালে নিজ এলাকা উপজেলার জামপুর ইউনিয়ন মহজমপুর সেকের হাট চৌরাস্তায় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ থানার সাবেক ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূইয়ার নেতৃত্বে ‘গণতন্ত্রের মা’ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের জেলা উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply