1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাটের কৃতী সন্তান মো. সুবক্তগীণ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদায়িত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মো: আল হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীণকে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) মামুনুল ইসলাম, পিইঞ্জকে পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রশাসন-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (পূর্ব) (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে বদলিপূর্বক অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব), বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকায় পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. সুবক্তগীণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি রেলওয়ের পূর্বাঞ্চলের ট্রেন পরিচালনা, যাত্রীসেবা, রেলপথ ও বিভিন্ন স্থাপনার রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং অবকাঠামোগত কার্যক্রমের তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে মাঠপর্যায়ে বিভিন্ন রেলপথ, স্টেশন, সেতু, স্থাপনা ও পরিচালন কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত ও তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি সক্রিয় ছিলেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল দেশের রেল যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ রুট, চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক রেল যোগাযোগ, আন্তঃনগর ট্রেন পরিচালনা এবং বিপুলসংখ্যক যাত্রীর সেবা এ অঞ্চলের আওতাধীন। ফলে এ অঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্ব পরিচালন ও প্রশাসনিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দায়িত্বে থেকে মো. সুবক্তগীণ বিভিন্ন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা, যাত্রীসেবার মানোন্নয়ন, রেলওয়ের সম্পদ ও অবকাঠামো রক্ষা এবং মাঠপর্যায়ের কার্যক্রমে তদারকির ওপর গুরুত্ব দেন।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের ক্রীড়া কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা ছিল। ২০২৬ সালের বাংলাদেশ রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রীড়া ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির পাশাপাশি রেলওয়ের অভ্যন্তরীণ সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধিতেও তাঁর এ দায়িত্ব গুরুত্বপূর্ণ ছিল।

নতুন দায়িত্বে মো. সুবক্তগীণ বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো খাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে রেলপথ, সেতু, স্টেশন, সিগন্যালিং ব্যবস্থা, বিভিন্ন স্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সঙ্গে তিনি সরাসরি সম্পৃক্ত থাকবেন। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে তাঁকে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে, একই প্রজ্ঞাপনে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) মামুনুল ইসলাম, পিইঞ্জকে বদলি করে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (পূর্ব) (চলতি দায়িত্ব) হিসেবে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। প্রকৌশল ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত মামুনুল ইসলাম রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি পূর্বাঞ্চলের নেতৃত্বে আসছেন।

মামুনুল ইসলামের প্রকৌশল ও উন্নয়ন খাতের অভিজ্ঞতা পূর্বাঞ্চলের চলমান অবকাঠামোগত উন্নয়ন, রেলপথ ও স্থাপনা রক্ষণাবেক্ষণ, প্রকল্প বাস্তবায়ন এবং সামগ্রিক পরিচালন ব্যবস্থায় কাজে লাগবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে ট্রেন পরিচালনা, যাত্রীসেবার মানোন্নয়ন, রেলওয়ের নিরাপত্তা এবং পূর্বাঞ্চলের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়েও তাঁর সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।

মো. সুবক্তগীণের ঢাকায় নতুন দায়িত্ব এবং মামুনুল ইসলামের চট্টগ্রামে পদায়নের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের শীর্ষ প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন এলো। নতুন নেতৃত্বের মাধ্যমে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ, যাত্রীসেবা, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও পরিচালন কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা করছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews