1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মো: আল হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বিদ্যুৎ বিভ্রাট বা ঘন ঘন লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব পড়েছে জয়পুরহাটের কোল্ড স্টোরেজ বা হিমাগারগুলোতে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে সংরক্ষিত বীজ ও খাবার আলুর পচন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্ট কৃষক ও ব্যবসায়ীরা। অপরদিকে তাপমাত্রা ঠিক রেখে আলু রক্ষা করতে জেনারেটর চালিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে হিমাগার মালিকদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার কালাই উপজেলায় ১৪টি, ক্ষেতলালে ৪টি, পাঁচবিবিতে দুইটি ও আক্কেলপুর উপজেলায় দুটিসহ মোট ২২টি হিমাগার রয়েছে। এসব হিমাগারে প্রায় ২ লাখ টন বীজ ও খাবার আলু সংরক্ষিত রয়েছে। লোডশেডিংয়ের কারণে এসব আলু রক্ষায় জেনারেটর চালু করতে হচ্ছে হিমাগার মালিকদের। তাদের দাবি, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হতে হবে। সেটি না হলে অতিরিক্ত জ্বালানি খরচের চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হবে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের বছরের লোকসানের অঙ্ক তারা পুষিয়ে নিতে পারেননি। এবারও আলুর দাম অনেক কম। লাভের আশায় হিমাগারে আলু রেখেও দাম পাচ্ছেন না। এর মধ্যে লোডশেডিং হওয়াতে তাদের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। কৃষক চঞ্চল বাবু বলেন, আমি ১০০ বস্তা আলু হিমাগারে রেখেছি। আলুর দাম না থাকায় খুবই চিন্তিত। আবার লোডশেডিংয়ে আলু পচে গেলে সব শেষ।

কালাইয়ের পুনট কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক বিপ্লব কুমার ঘোষ বলেন, আমাদের হিমাগারে বীজ আলু রয়েছে। চারটি কোম্পানী তাদের বীজ আলু রেখেছে। লোডশেডিংয়ের সময় জেনারেটর চালু করতে হয়, এটি না করলে আলু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জেনারেটরের তেল কিনতে গিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে।

একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন আক্কেলপুরের গোপীনাথপুর হিমাগার লিমিডেটের স্বত্বাধিকারী ফরহাদ আহম্মেদ। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে স্বাভাবিকভাবেই নানা সমস্যা তৈরি হচ্ছে। হিমাগারে বর্তমানে প্রায় ৬ হাজার টন বীজ ও খাবার আলু রয়েছে। আলু যেন পচে নষ্ট না হয়, সেজন্য বাধ্য হয়েই জেনারেটর চালু রাখতে হচ্ছে। এতে ব্যবসায় বাড়তি আর্থিক বোঝা তৈরি করছে। পাঁচবিবির চাঁনপাড়া এলাকার মেসার্স সাথী হিমাগার-৩ এর ব্যবস্থাপক রতন কুমার চৌধুরীও একই সমস্যার কথা জানিয়েছেন।

ক্ষেতলাল উপজেলার হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, হিমাগারে প্রায় এক লাখ ৫৬ হাজার বস্তা আলু রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews