
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশ্যে লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে এ লটারি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ভুপালী সরকার। যাচাই-বাছাইয়ে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করা হয়। প্রতিটি কেন্দ্রে একাধিক যোগ্য আবেদনকারী থাকায় লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়।
লটারিতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মীসহ সকল আবেদনকারী উপস্থিত ছিলেন।
Leave a Reply