
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় গঙ্গানন্দপুর ইউনিয়ন এর ছুটিপুর গ্রামস্থ বেদে মাঠে একটি চারা আতা গাছের সহিত লাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার। রবিবার সকাল ৯ টার দিকে স্থানীয় লোকজন এ মরদেহ দেখতে পেলে থানা পুলিশকে সংবাদ দিলে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে মরদেহ ছবি ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন এসে সনাক্ত কর এর নাম চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আছির উদ্দিন এর ছেলে রেজাউল ইসলাম ( ৭৫) পরবর্তীতে ঝিকরগাছা থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের নিমিত্বে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
Leave a Reply