
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় গাঁজা ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো ঝিকরগাছা মাছ বাজার এলাকার শহিদুল স্টোরের প্রোপাইটার শহিদুল ইসলাম এর ছেলে আরমান (২৫) ও পুরন্দপুর গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে রাকিব হোসেন (১৮)
তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের অফিসাররা বুধবার (২১ জানুয়ারি) দুপুরে অভিযুক্তদের আটক করে।
এ সময় আটকৃতদের কাছ থেকে ২ পুরিয়া গাঁজা, ১১পিচ ইয়াবা ট্যাবলেট ও পানির বোতলে থাকা মদ ও রাকিবের কাছে থাকা এক পুরিয়া গাঁজা পাওয়া যায়।
Leave a Reply