1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিকরগাছায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে গত ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ঝিকরগাছা বি.এম. হাইস্কুল মাঠে হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ মোট ২৭টি ইভেন্টে উপজেলার ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, বি.এম. হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্কাউটস কমিশনার ইসমাইল হোসেন সোহাগ, বেজিয়াতলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দীন ইসলাম, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, বালিয়া-গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আমিনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন, দেবাশীষ দাস, আবু হাসান, মিজানুর রহমান, বশির আহমেদ, ইসমাইল হোসেন ড্যানি, আবু রাসেল ও কবির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান শিক্ষক, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও সুধীজন।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে হ্যান্ডবল (ছাত্রী) বিভাগে আলিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, হ্যান্ডবল (ছাত্র) বিভাগে লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়, কাবাডি (ছাত্রী) বিভাগে অমৃতবাজার মাধ্যমিক বিদ্যালয় এবং কাবাডি (ছাত্র) বিভাগে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দাবা প্রতিযোগিতায় মধ্যম বালিকা বিভাগে সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একক ঋষি দাস, মধ্যম বালক বিভাগে এম.এল. মডেল হাইস্কুলের রিয়াজুল ইসলাম রিয়াদ, বড় বালক বিভাগে আলাউদ্দিন মডেল হাইস্কুলের আরিফুল ইসলাম রনি এবং বড় বালিকা বিভাগে সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্বেতা সরকার চ্যাম্পিয়ন হন।

সাঁতার প্রতিযোগিতায় বড় ছাত্র ১০০ মিটার মুক্ত সাঁতারে সোনাকুড় দাখিল মাদ্রাসার তাহসিল আহমেদ, ১০০ মিটার চিত সাঁতারে বেজিয়াতলা দাখিল মাদ্রাসার জাহিন হোসেন, ১০০ মিটার বুক সাঁতারে মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের রিফাত হোসেন এবং ১০০ মিটার প্রজাপতি সাঁতারে ঝিকরগাছা বি.এম. হাইস্কুলের আলিফ হোসেন চ্যাম্পিয়ন হন। এছাড়া মধ্যম ছাত্র বিভাগে ১০০ মিটার মুক্ত সাঁতারে এম.এল. সরকারি মডেল হাইস্কুলের মুস্তাকিন হোসেন এবং ১০০ মিটার চিত সাঁতারে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সজিব হোসেনসহ অন্যান্য ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও এম সাইফুল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে যৌথ ও একক পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews