
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরে ঝিকরগাছা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লক্ষ্মীপুরে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রয়ারি (শনিবার) সন্ধ্যা ৭ টায় লক্ষ্মীপুর ত্রি রাস্তা প্রাঙ্গনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরান হোসেনের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন যশোর -২ ( চৌগাছা- ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি আগামী ১২ ফেব্রয়ারির নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন এবং তিনি বিজয়ী হলে এ আসন কে চাঁদাবাজ মুক্ত উপহার দিতে পারবেন বলে তিনি এসব কথা বলেন।
৯ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি গাজী ফয়েজের সঞ্চালনায় নির্বাচনী সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।
নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো : আতিয়ার রহমান,প্রবীণ রুকন মো: আতাউর সহ ওয়ার্ড জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজারো স্থানীয় জনসাধারণ।
Leave a Reply