
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট( শুক্রবার) বিকাল ৫ টায় লাউজানী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো : আবিদুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবকদের খেলাধুলার মাধ্যমে যারা ভালো কাজে উদ্বুদ্ধ করেছে এজন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানান। আগামীতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুবকদের মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক,৯ নং ওয়ার্ড সেক্রেটারি গাজী ফয়েজ, জহিরুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম,যুবনেতা আল-আমিন, বিল্লাল হোসেন । এ ছাড়া খেলায় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় লাউজানী স্পোর্টিং ক্লাব ২-১ গোলের ব্যবধানে যশোর জামান ট্রেড্রাস ফুটবল একাদশ কে হারিয়ে জয় লাভ করে।
Leave a Reply