
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আওতাধীন ৭ নং নাভারণ ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হলেন সাবেক চেয়ারম্যান জিয়াউল হক। মঙ্গলবার( ২৯ জুলাই) বিকাল ৪ টায় লাউজানী কমপ্লেক্স এ উপজেলা জামায়াতের এক জরুরী বৈঠকে এই ঘোষণা করা হয়।
সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জানান, আমি দীর্ঘদিন ২০১১-২০১৬ সাল পর্যন্ত জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে থেকে সেবা করেছি, মানুষের পাশে থেকে জীবনকে বিলিয়ে দিয়েছি। তিনি আর ও বলেন, আমার একমাত্র লক্ষ্য জনগণকে সেবা করা। এ জন্যই আল্লাহর অশেষ রহমতে জামায়াতে ইসলামী আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।
তিনি নাভারণ ইউনিয়নের গুনোনগর গ্রামের মৃত আজিজুল হক গোলদার এর ছেলে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তিনি দল মত বর্ণ -নির্বিশেষে ৭ নং নাভারণ ইউনিয়নের সকল শ্রেণীপেশার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা এবং সমর্থন কামনা করেছেন।
Leave a Reply