1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় সম্মাননা দিতে দেরি, ক্ষোভে ফুঁসছে মুক্তিযোদ্ধা ইউনুস আলীর পরিবার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর শেষ বিদায়ে দেখা গেল চরম অব্যবস্থাপনা ও প্রশাসনিক গাফিলতি। নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও না আসায় পুলিশের অপেক্ষায় প্রায় দেড় ঘণ্টা মরদেহ নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে স্বজন ও এলাকাবাসীকে। শেষ পর্যন্ত দায়িত্বহীনভাবে সম্মাননা প্রদানের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবার ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

গত বুধবার (১৯ নভেম্বর) ভোরে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী মৃত্যুবরণ করেন। পরিবার ও স্থানীয় প্রশাসনের নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টায় রাষ্ট্রীয় সম্মাননা এবং এরপর সাড়ে ৪টায় জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে পুলিশ বা প্রশাসনের কেউই সেখানে উপস্থিত হননি। দীর্ঘ প্রতীক্ষায় বিরক্ত হয়ে অনেক মুসল্লি স্থান ত্যাগ করতে শুরু করলে পরিবারের সিদ্ধান্তে বিকেল ৫টায় কাশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা সম্পন্ন করা হয়।

জানাজা শেষে মরদেহ দাফনের জন্য গোরস্থানে নেওয়ার পর সেখানে পৌঁছান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। তার অনুরোধে উপস্থিত মানুষ আরও প্রায় এক ঘণ্টা অপেক্ষায় থাকেন। অবশেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পুলিশ সদস্যরা আসেন এবং মাগরিবের নামাজের পর সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মাননা জানিয়ে ফিরে যেতে গিয়ে জনরোষের মুখে পড়েন।

বীর মুক্তিযোদ্ধার ভাই ইলিয়াস আলী বলেন, “আমার ভাই দেশের জন্য যুদ্ধ করেছেন। জীবনে তিনি রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন, কিন্তু মৃত্যুর পরে এমন অবহেলা আমাদের জন্য অপমানজনক।”

ইউনুস আলীর একমাত্র ছেলে নুর হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান,
“প্রশাসনের এমন আচরণ ক্ষমার অযোগ্য। বাবার মর্যাদাকে তারা হেয় করেছে। বহু মানুষ আমাদের মুখের সামনে কটু মন্তব্য করেছে—এটার সুযোগ করে দিয়েছে পুলিশ।”

ঘটনাস্থলে উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান কাজি ফাহিম উদ্দীন আহাম্মদ বিষয়টিকে “অত্যন্ত দুঃখজনক ও অমর্যাদাকর” উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জানান, দূরত্বের কারণে বিলম্ব হয়েছে।
অন্যদিকে বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হোদা বলেন, “পরিবার সময়মতো জানায়নি। পুলিশ লাইন থেকে আসতে সময় লাগেই।”

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান জানান সম্পূর্ণ ভিন্ন তথ্য—
“পরিবার যথাসময়েই জানিয়েছে। আগে স্থানীয় থানার পুলিশ এ দায়িত্ব পালন করত, এখন ঠাকুরগাঁও থেকে আসায় কিছুটা দেরি হয়েছে।”

বীরযোদ্ধার শেষ বিদায়ে এমন বিশৃঙ্খলতা ও অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য প্রশাসনের কার্যক্রম নিয়েই প্রশ্ন তুলেছে এলাকার মানুষের কাছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews