
মোঃ বায়জিদ বোস্তামী , ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁও রোডের আচকা মুন্সিরপাড়া এলাকায় গভীর রাতে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে এলাকাবাসী। রবিবার রাত ৩টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে গিয়ে মহিদ (ঝালু), বয়স ২৩, পিতা মোঃ বুদু এবং মোছাঃ রোকসানা, বয়স ২১, স্বামী সাজু—এই দু’জনকে আটক করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থলে ভিড় বাড়তে থাকলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করে জানান, এর আগেও এই দু’জন একই ধরনের ঘটনায় ধরা পড়েছিল এবং স্থানীয় মেম্বারের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা পুনরায় একই অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply