
মোঃ শফিকুল ইসলাম সোহেল,ঢাকা জেলা (উত্তর) সাভার প্রতিনিধি :ঢাকার আশুলিয়ায় গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে মাইশা (১২) নামের এক শিশু শিক্ষার্থীর নিহত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির মান্নানের ভাড়া করা বাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মাইশা (১২) নামের এক স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত মাইশা ভোলা জেলার সদরের মাইনুদিনের মেয়ে। পরিক্ষা শেষে তার খালার সাথে গত সোমবার ভোলা থেকে নানা মান্নানের বাসায় আশুলিয়া বেড়াতে আসে মাইশা।
নিহতের খালা জানান, আমি ভোলা থেকে ফেরার সময় মাইশা আমার সাথে আসার জন্য বায়না ধরে, মাইশা বলে আমার পরীক্ষা শেষ আমি তোমার সাথে বেড়াতে যাব। পরে আমি মাইশাকে আমার সাথে আমার বাসায় নিয়ে আশি। আজ বিকেলে বাসার সামনে খেলা করার সময় বেলুন ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মাইশা সিলিন্ডারের পাশেই দাঁড়ানো ছিল। এরপর থেকে আমার মাইশাকে আর ফিরে পাইনি। আমি কেন মাইশাকে নিয়ে আসলাম, কান্নারতো কন্ঠে বারবার শুধু এই কথা বলতে ছিল নিহত মাইসার খালা।
পুলিশ জানায়, দু’দিন আগে খালার সঙ্গে আশুলিয়ায় গ্যাস বেলুন বিক্রেতা নানার বাসায় বেড়াতে আসে মাইশা। দুপুরে বাসার সামনে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাইশা ঘটনাস্থলেই মারা যায়।বিস্ফোরণে আইশার সমস্ত শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৮-১২-২০২৫
Leave a Reply