
মো: আজাদ খান,চিতলমারী,বাগেরহাটঃ চিতলমারী উপজেলার ৩নং হিজলা ইউনিয়ানাধীন ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক আহবায়ক কমিটির সদস্য চিতলমারী উপজেলা ছাত্রদল, কোষাধ্যক্ষ, ২০০১ সালে প্যানেল ভিপি প্রার্থী শেরে বাংলা ডিগ্রি কলেজ, সাধারণ সম্পাদক হিজলা ইউনিয়ন ছাত্রদল, সভাপতি, শান্তিখালি একতা যুব সংঘ, চলমান সভাপতি ৩০নং শান্তিখালী প্রাথমিক বিদ্যালয়, আহবায়ক চিতলমারী উপজেলা জিয়া মঞ্চ, সহকারী শিক্ষক, শান্তিখালি সবুজ সংঘ মাধ্যমিক বিদ্যালয়, যুগ্ম সাধারণ সম্পাদক চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কোষাধ্যক্ষ বাংলাদেশের স্কাউটস চিতলমারী উপজেলা শাখা আল- আমিন আনোয়ার লিন্টু।
গত কয়েকদিন ধরে তিনি ৫নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
স্থানীয় এলাকাবাসীর মতে’ সৎ, ন্যায়পরায়ণ ও সমাজসেবকমূলক কাজের জন্য আল- আমিন লিন্টুর জনপ্রিয়তা এখন তুঙ্গে।
সাধারণ মানুষ তাকে মেম্বার হিসেবে দেখতে চায়। আল- আমিন আনোয়ার লিন্টু মানুষের কাছে যেমন বিশ্বস্ত তেমনি আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদেও ব্যাপক সাড়া ফেলেছেন।
জনতার ভাষ্য :-আল- আমিন আনোয়ার লিন্টু সব সময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। তিনি একজন পরিশ্রমী ও সাধারণ জনগনের নেতা। আমরা চাই তিনি মেম্বার হন।
জনপ্রিয়তার কারন:- দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান।
উন্নয়ন ও মানুষের কল্যানে কাজ করার অভিজ্ঞতা।
সব শ্রেনী-পেশার মানুষের কাছেই সমানভাবে আবেদনময়ী।
প্রাথীর কিছু কথা:-আমি আল- আমিন আনোয়ার লিন্টু শান্তিখালি ৫নং ওয়ার্ডের বাসিন্দা। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে ৫নং ওয়ার্ড’কে ইনশাল্লাহ উন্নয়নের নতুন দিগন্ত সৃষ্টি করবো।
Leave a Reply