1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি জন্মদিনে গাড়িবহর নিয়ে বেরিয়ে হামলার শিকার নেতানিয়াহু চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত,তরুণদের খেলাধুলায় এগিয়ে আসার আহবান মির্জা মোস্তফা জামানের
শিরোনাম:
ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক

দিরাইয়ে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে সরকারি অনুষ্ঠান, এলাকাবাসীর ক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ সিলেটের  আলোচিত ব্যক্তি জামিল চৌধুরী, যিনি বিভিন্ন সরকারের শাসনামলে প্রভাব বিস্তার করে নিজের স্বার্থ হাসিল করেছেন, এবার আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আখতারুজ্জামান তার পুনর্বাসনের লক্ষ্যে দিরাইয়ে ‘হাওর উৎসব’-এর আয়োজন করেছেন। তবে এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, অতীতে স্বৈরশাসকদের সহযোগী হিসেবে পরিচিত জামিল চৌধুরী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। কিন্তু অতিরিক্ত সচিব আখতারুজ্জামান তাকে পুনরায় সক্রিয় করতে মরিয়া হয়ে উঠেছেন। হাওর উৎসবটি ২ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিমের এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের ও হাওর উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান।
প্রাথমিকভাবে, অনুষ্ঠানটি দিরাই উপজেলার তাড়ল গ্রামের একটি মাঠে হওয়ার কথা থাকলেও স্থানীয় জনগণের চাপের মুখে তা বাতিল করা হয়। তবে পরে অনুষ্ঠানটি কয়েক কিলোমিটার দূরে উজানধল মাঠে স্থানান্তর করা হয়।
গত ১৬ বছরে জামিল চৌধুরী বিভিন্ন সরকারে থেকে প্রভাব বিস্তার করে রাজনৈতিক প্রতিপক্ষদের নিপীড়িত করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০১৪ সালে বিএনপির আন্দোলনের সময় তিনি স্থানীয় বিএনপি নেতাদের পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে প্রশাসনিক দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলারও অভিযোগ আছে।
জামিল চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি সুবিধা গ্রহণ এবং প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। তিনি এক সময় জাতীয় পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত আওয়ামী লীগের জন্য কাজ করতেন। তার দুই ছেলে, কায়েস চৌধুরী ও এনাম চৌধুরী, বিভিন্ন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ গড়ে তুলেছেন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা এই বিতর্কিত ব্যক্তিকে সরকারি অনুষ্ঠানে যুক্ত করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন জামিল চৌধুরীর মতো ব্যক্তিদের পুনর্বাসন না করা হয়। অন্যদিকে, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানিয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না এবং ভবিষ্যতে আরও সচেতন থাকবেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সিলেট ও সুনামগঞ্জ জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews