1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দীর্ঘ ৩৩ বছর পর অবৈধভাবে দখল করা কবস্থান উদ্ধার করে এলাকাবাসী

  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টারঃ ভূমি অফিসে চাকরি করে অয়াকফ করা কবরস্থান দখলের পায়তারা।

রংপুর নগরীর ২৮ নং ওয়ার্ডের ঘাঘট পাড়ায় (আলহাজ্ব নগর) মরহুম ইয়াছিন মিয়ার ওয়াকফ করে দেওয়া কবরস্থানের ১২ শতক জায়গা অবৈধ দখল থেকে উদ্ধার করেছেন এলাকাবাসী।

যাহার মৌজা-তাজহাট, জে. এল নং-৯৭, দলিল নং-১৬৭৭৪/১৯৯২, ডিপি খতিয়ান নং-১৪৩০৭, সাবেক দাগ-২০৬, হাল দাগ-১৩৫৪৫, দীর্ঘদিন ধরে দখল করে ছিলো।

এই ওয়াকফ করা কবরস্থানের বিষয়ে গত ৩৩ বছরে বিভিন্ন জায়গায় বারংবার বসা হলেও মহাসিন আলীর মেয়ে বিপাশার জন্য তার সমাধান হয়নি। কারণ বিপাসা ভূমি অফিসে চাকরি করেন। তাই ভূমি অফিসে চাকরি করার ক্ষমতা দেখিয়ে গত ৩৩ বছর তাদের দখলে রেখেছিল।

গত ৫ আগষ্ট ২৫ তারিখে সকালের দিকে এলাকাবাসী সকলে মিলে সামাজিক কবরস্থানের জায়গা মহসিন আলী ও তার মেয়ে বিপাশাকে খালি করে দিতে বললে, তারা কবরস্থানের জায়গা খালি করে দিবেনা বা দখল ছাড়বে না বলে জানায়।।

শুক্রবার (৯ আগস্ট) সকাল দশটার দিকে ঘাঘট পাড়া (আলহাজ্ব নগর) মোঃ মহসিন আলীর দখলে থাকা বারো শতক জায়গা উদ্ধার করেছে এলাকাবাসী ।

উক্ত কবরস্থানের জমি গত ৩৩ বছর দখল করেছিলেন, মোঃ মহসিন আলী (৭০) ও তার মেয়ে মোছাঃ মনোয়ারা আক্তার বিপাশা।

এ বিষয়ে এলাকাবাসী সুজন মিয়া বলেন, আমি ছোট থেকেই শুনে আসছি ইয়াছিন চাচা এই বারো শতক জায়গাটা ওয়াকফ করে গেছে কবরস্থানের জন্য আর বিপাশারা এটা দখল করে রেখেছেন কেনা জায়গা বলে। এই কবরস্থানের বিষয়ে এলাকায়, কাউন্সিলর অফিস ও থানায় অনেকদিন বসা হয়েছিল। কিন্তু তারা ছেড়ে দেয় না।

এলাকাবাসী মোঃ সুজন শাহী ফজলুল জানান, আমাদের এলাকার মরহুম ইয়াছিন চাচা তিনি বেঁচে থাকতে ওয়াকফ করে গেছেন। তার জায়গা অনেক ছিল। তার জায়গা থেকে আটচল্লিশ শতক জায়গা মাদ্রাসায় এবং কবরস্থানের জন্য বারো শতক জায়গা মোট ৬০ শতক জায়গা এলাকাবাসীর জন্য ওয়াকফ করে যান। ইয়াছিন চাচা বেঁচে থাকা অবস্থায় মহসিন আলী চাচাকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু মহাসিন চাচা ও তার মেয়ে বিপাশা ৩৩ বছর থেকে দখল করে আছেন। কবরস্থানের জমি ছেড়ে দেয় না।

এ বিষয়ে মহাসিন আলী চাচাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মরহুম ইয়াছিন ভাই বারো শতক জায়গা কবরস্থানের জন্য দিয়ে গেছেন। আমি অসুস্থ আমার বাড়ির পাশে সেই জায়গাটা আছে। আমি সেই জায়গা এলাকাবাসীকে বুঝিয়ে দিয়ে যেন আমার মৃত্যু হয়ে।

এই জমির বিষয়ে মনোয়ারা আক্তার বিপাশাকে প্রশ্ন করলে তিনি বলেন, এটা আমাদের ক্রয়কৃত জায়গা। প্রয়োজনীয় কাগজ পত্রের কথা জিজ্ঞাসা করলে বিপাশা বলে কাগজ আছে দেখাতে সময় লাগবে। এ-ই কথা বলে বলে অনেক আগে থেকে সময় ক্ষেপণ করে আসছে।

এ বিষয়ে তাজহাট থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, আমরা এলাকাবাসীর পক্ষে অভিযোগ পেয়েছি। অফিসার ঘটনাস্থলে গিয়েছিলো। দুইপক্ষকে বলে এসেছে কেউ যেন গন্ডগোল না করেন। বাকিটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews