1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

আমজাদ হোসেন, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃকুমিল্লার দেবিদ্বার উপজেলায় পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযানে অনুমতিবিহীনভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে দুটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দেবিদ্বার পৌরসভা এলাকার এইচবিসি ব্রিকস ও একতা ব্রিকস নামের দুটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫(১) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। আদালতের আদেশে প্রতিটি ভাটাকে ৩ লাখ
টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

কৃষিজমি ও পরিবেশের জন্য বড় হুমকি
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা অনুমোদন ছাড়াই আশপাশের কৃষিজমির উর্বর মাটি কেটে ইট প্রস্তুতের কাজে ব্যবহার করে আসছিল। এতে একদিকে যেমন ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল, অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এলাকার বিশেষজ্ঞরা বলছেন, কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার ফলে জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা নষ্ট হয়, জলধারণ ক্ষমতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে ওই জমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে প্রাথমিকভাবে অবৈধ মাটি কাটার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসন সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষার স্বার্থে অনুমোদনহীন ইটভাটা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তারা এসব ইটভাটার কারণে ধুলাবালি, শব্দদূষণ ও কৃষিজমি নষ্ট হওয়ার ভোগান্তির শিকার হচ্ছিলেন। প্রশাসনের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও অবৈধ ইটভাটা, পরিবেশ দূষণ ও কৃষিজমি ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews