1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবিদ্বারে প্রধান শিক্ষক মুক্তল হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আমজাদ হোসেনদেবিদ্বার(কুমিল্লা উত্তর)প্রতিনিধি:কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তল হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান আন্দোলনকারীরা।

রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান শিক্ষকের অপসারণসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৩০ জুন রাতে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসায় প্রধান শিক্ষক মুক্তল হোসেনকে স্থানীয়রা আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে গণপিটুনির পর চিকিৎসার কথা বলে কয়েকজন তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যান। এরপর থেকে তিনি জনসম্মুখে আসেননি।

আন্দোলনকারীরা বলেন, প্রবাসী স্বামী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি ধর্মভাই হিসেবে মুক্তল হোসেনকে খোঁজখবর নিতে পাঠিয়েছিলেন। তবে স্থানীয়দের দাবি, ঘটনাপ্রবাহ ও পরিস্থিতি ওই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন শাকতলা জামে মসজিদের ইমাম মাওলানা আলী আকবর, মো. জহিরুল ইসলাম, মো. মোবারক হোসেন, মো. রিয়াদ হোসেন, মো. সজিব, জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা আরও বলেন, ২০২৩ সালের ১৫ মার্চ একই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা, ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ছাত্রীর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তবে পরবর্তীতে তিনি পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্বে বহাল হন।

তাদের অভিযোগ, অতীতের অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ ঘটনাতেও কয়েকদিন পার হলেও তাকে গ্রেপ্তার কিংবা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এদিকে, গত ৩০ জুনের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন মোল্লাসহ একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই নারীর বাসায় অভিযুক্ত শিক্ষকের যাতায়াত ছিল। বিষয়টি নজরে রেখে স্থানীয়রা পর্যবেক্ষণ করছিলেন। ঘটনার রাতে তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন।

তবে এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, “ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে দেবিদ্বারজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews