1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল দেহাবশেষ,গ্রেপ্তার দম্পতি দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,এলাকা পরিদর্শনে ইউএনও আমার বাবাকে হত্যা করতে চাইছে: ইমরান খানের ছেলের অভিযোগ সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২৭২১ যাত্রী তিন উপায়ে জানুন এইচএসসির ফলাফল এবার ক্রিকেটেও ব্যালন ডি’অর! কবে শুরু? ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানামযজ্ঞ অনুষ্ঠান সফল করতে কালীবাড়ী মন্দিরে মতবিনিময় সভা পাবনায় বজ্রপাতে নিহত ৬ ভয়েস অব কাজিপুরের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাটুয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাব্বত হোসেন সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয়ে আটক এক ব্যক্তি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘যমুনা নিসর্গ’-এর শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে ঘুষি,উত্তাল ক্যাম্পাস ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত ২৮ অক্টোবর ইতিহাসের কালো অধ্যায় উপলক্ষে ঝিকরগাছায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম ধুনটে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল হবিগঞ্জে শ্বাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন
শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল দেহাবশেষ,গ্রেপ্তার দম্পতি দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,এলাকা পরিদর্শনে ইউএনও আমার বাবাকে হত্যা করতে চাইছে: ইমরান খানের ছেলের অভিযোগ সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২৭২১ যাত্রী তিন উপায়ে জানুন এইচএসসির ফলাফল এবার ক্রিকেটেও ব্যালন ডি’অর! কবে শুরু? ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানামযজ্ঞ অনুষ্ঠান সফল করতে কালীবাড়ী মন্দিরে মতবিনিময় সভা পাবনায় বজ্রপাতে নিহত ৬ ভয়েস অব কাজিপুরের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাটুয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাব্বত হোসেন সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয়ে আটক এক ব্যক্তি

দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,এলাকা পরিদর্শনে ইউএনও

  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বারে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা ও সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধুমুড়া গ্রামে ফ্যামিলি কার্ডের আবেদন ও তথ্য সংগ্রহের কথা বলে কয়েকজন নারীর কাছ থেকে প্রথমে ৩০০ টাকা করে নেওয়া হয়। পাশাপাশি কার্ড পাওয়ার পর আরও ২ হাজার টাকা করে দেওয়ার চুক্তি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ৮ থেকে ১০ জন নারীর কাছ থেকে টাকা নেওয়ার তথ্য পাওয়া গেছে।

ভুক্তভোগী সুমি বেগম এবং স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আব্দুল আউয়াল সরকার অভিযোগ করেন, মহিউদ্দিন সরকার ছাত্রদলের পরিচয় ব্যবহার করে এসব টাকা নিচ্ছেন। তবে অভিযুক্ত মহিউদ্দিন সরকার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, সরকারি ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এ জন্য কোনো ধরনের টাকা নেওয়ার সুযোগ নেই।

ঘটনাটি জানার পর ইউএনও অশোক বিক্রম চাকমা সরেজমিনে মধুমুড়া গ্রাম পরিদর্শন করেন। তিনি জানান, সাধারণ মানুষকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সরকারি ফ্যামিলি কার্ড বিনামূল্যে বিতরণ করা হয়—এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার এবং কার্ড পাইয়ে দেওয়ার নামে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews