1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে ঘুষি,উত্তাল ক্যাম্পাস ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত ২৮ অক্টোবর ইতিহাসের কালো অধ্যায় উপলক্ষে ঝিকরগাছায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম ধুনটে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল হবিগঞ্জে শ্বাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কাজিপুরে ১৫ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ এনে গান্ধাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার জাবি উপাচার্যের বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোংলা বন্দরে পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেলো ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত ১ আহত ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ৮ জেলার জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেল এর সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, যা আছে খসড়ায় আই ফোনের জন্য নবীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ মন্ডল স্বপনের বাবার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন
শিরোনাম:
নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে ঘুষি,উত্তাল ক্যাম্পাস ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত ২৮ অক্টোবর ইতিহাসের কালো অধ্যায় উপলক্ষে ঝিকরগাছায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম ধুনটে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল হবিগঞ্জে শ্বাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কাজিপুরে ১৫ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ এনে গান্ধাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভুয়া ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম জানান, সংশ্লিষ্টদের সহযোগিতায় তিনজনকে শনাক্ত করা হয়। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের একটি কক্ষে রাখা হয়েছে।

এদিকে, সকাল ৮টা থেকে আসনটিতে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। নির্বাচন সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯, পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

নির্বাচনের নিরাপত্তায় ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১৯০ জন এসআরবি সদস্য, ২ হাজার ৪৬০ জন আনসার এবং ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে রয়েছে ২৪টি মোবাইল টিম, বিজিবির ২১ প্লাটুন সদস্য, ১২টি ড্রোন ও তিনটি ডগ স্কোয়াড।

জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম জানান, আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews