
মোঃ আমজাদ হোসেন,দেবিদ্বার (কুমিল্লা উত্তর) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলেছেন, “জাতিসংঘের মানবাধিকার মিশন কার্যালয় ঢাকায় স্থাপনের সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী।” মার্কিন স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানানো হয়।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল করিম এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভাটি ইসলামী আন্দোলনের দেবিদ্বার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত হয়।
আব্দুল করিম বলেন, “সরকার কোনো স্পর্শকাতর বিষয়ে জনগণের মতামত ছাড়া এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। দেশের স্বার্থ বিরোধী করিডোর, বন্দর ইজারা বা চুক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের সঠিক প্রতিনিধিত্ব ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য ‘পিআর পদ্ধতিতে’ নির্বাচন প্রয়োজন।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দেবিদ্বারে-সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,শিক্ষা ও চিকিৎসার মানোন্নয়ন,বেকারত্ব নিরসন,পানি নিষ্কাশন ও নদী ভাঙন প্রতিরোধ,বিদ্যুৎ ও গ্যাস সংযোগে বৈষম্য দূর,ডিজিটাল সুবিধা সম্প্রসারণ,মাদক, সুদ, ঘুষ, সন্ত্রাস ও টেন্ডারবাজি রোধ,সামাজিক অপরাধ দমন,সর্বধর্মের সম্প্রীতি রক্ষা ও প্রশাসনে স্বচ্ছতা ইত্যাদি বিষয়গুলোতে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মুফতী রাশেদুল ইসলাম,যুব আন্দোলন কুমিল্লা (উঃ) জেলা সভাপতি মাওঃ আ.ম.ম. উবায়দুল হক,সাধারণ সম্পাদক মাওঃ নুরুল ইসলাম উসমানী,দেবিদ্বার শাখার উপদেষ্টা ডাঃ মহসীন আলম,উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম,দেবিদ্বার শাখার সভাপতি মো. পারভেজ আহমেদ ভূঁইয়া,মুফতী রকিবুল হাসান মাহমুদী,উপজেলা যুব আন্দোলন সভাপতি প্রভাষক মো. জাতির হোসাইন,সহ-সভাপতি মাওলানা মামুনুর রশিদী ফরায়েজী প্রমুখ।
Leave a Reply