1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবিদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, যৌথবাহিনীর অভিযানে দুই ধর্ষক গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি, কুমিল্লা (উত্তর)

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় স্বামীকে খাবার আনতে পাঠিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন—চান্দিনা পৌরসভার বেলাশর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আবুল কালাম (৩০) এবং দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে মো. আমির হোসেন রাজু (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে চান্দিনা সেনা ক্যাম্পের একদল সেনাসদস্য ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে চান্দিনা ও দেবিদ্বারের নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ধর্ষিতার স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় তিন মাস আগে ভিক্টিমের (১৬) সঙ্গে তার স্বামীর (২৫) বিয়ে হয়।
গ্রেফতারকৃত রাজু ছিলেন ভিক্টিমের স্বামীর পরিচিত। একসময় একটি মামলায় রাজু জামিন পেতে তাকে সহায়তা করেছিলেন।
পরে রাজু তাদের জন্য দেবিদ্বার উপজেলার সানানগর এলাকার আবুল বাশারের বাড়িতে একটি ভাড়া বাসা ঠিক করে দেন। রাজু ও তার বন্ধু কালাম প্রায়ই ওই বাসায় আসা–যাওয়া করতেন।

এজাহারে বলা হয়, গত ১ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে কালাম প্রথমে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়।
পরের দিন ২ অক্টোবর রাতে রাজু ও কালাম একত্রে বাসায় আসে। তারা গৃহবধূর স্বামীকে খাবার আনতে চান্দিনা সদরে পাঠিয়ে দেয়।
স্বামী বাইরে চলে গেলে, ওই দুই বন্ধু জোরপূর্বক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।

লজ্জা ও ভয় থেকে প্রথমে ভিক্টিম ঘটনাটি গোপন রাখে।
পরবর্তীতে বান্ধবীর সহায়তায় ৪ অক্টোবর সে চান্দিনা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মঈনুদ্দিন আহমেদ বলেন, > “অভিযোগের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।”

এ ঘটনার পর দেবিদ্বার ও চান্দিনা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

“এ ধরনের পাশবিক ঘটনা সমাজের জন্য কলঙ্ক। প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় হলেও, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলেই এমন অপরাধ কমবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews