
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী (সুতার পাড়া) গ্ৰামের জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া বেওয়ারিশ নবজাতকের মা হলেন শেফালী খাতুন । কুড়িয়ে পাওয়া নবজাতকের নাম রাখা হয়েছে নূর মোহাম্মাদ (স্বপ্ন)
বাঁশ ঝাড় জঙ্গলে কুড়িয়ে পাওয়া নবজাতকটির শারীরিক সুস্থতা পরিক্ষা নিরীক্ষা করার জন্য । নবজাতকটি উদ্ধার করে , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালেন ধুনট থানা পুলিশ। এই ঘটনাটি ঘটে (২১ সেপ্টেম্বর) সোমবার ভোরে পূর্ব গুয়াডহরী গ্ৰামে ।
অনুসন্ধানে ও কুড়িয়ে পাওয়া শেফালী খাতুনের নিকট থেকে জানা যায় যে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্ৰামের মিজানুর রহমান সরকার (সুতার পাড়া )মসজিদের পার্শ্বে বাঁশ ঝাড় জঙ্গলে বাঁশের পাতা বোঁটা গিয়ে। জঙ্গলের ভেতর একটি নবজাতক শিশুর কান্না শুনতে পেয়ে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে দেখতে পায়, একটি শিশু কান্না করছে। পরে শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করে, তার স্ত্রী শেফালী খাতুনের নিকট নিয়ে জান।
সেই থেকে এলাকার মধ্যে একটি চাঞ্চল্যকর কবর ছড়িয়ে পড়ে। তখন থেকেই মিজানুর রহমান সরকারের বসতবাড়িতে নবজাতক শিশুটিকে এক নজর দেখার জন্য। এলাকার জনসাধারণ ভীড় করছেন।
পূর্ব গুয়াডহরী গ্ৰামের মিজানুর রহমান সরকারের স্ত্রী শেফালী খাতুন বলেন একটি ছেলে সন্তানের আশায় আমার ঘরে চার চারটি মেয়ে সন্তান জন্ম গ্ৰহন করেছে।
আমার স্বামী যখন একটি ছেলে সন্তান জঙ্গলে কুড়িয়ে পেয়েছেন। এটা হয়তো আল্লাহুরই দান । এই ছেলে বাচ্চাটির আমিই হবো মা। সেই সুবাদে নবজাতক শিশুটির নাম রাখা হয়েছে নূর মোহাম্মাদ ( স্বপ্ন) ।
খবর পেয়ে ধুনট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন এবং নবজাতক শিশুটি শারীরিক ভাবে সুস্থতা পরিক্ষা নিরীক্ষা করার জন্য ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করান।
Leave a Reply