1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর বিরুদ্ধে সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

মোঃ আরাফাত আলী:সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং সাংবাদিক সমাজে বিভেদ সৃষ্টির প্রতিবাদে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় স্মারকলিপিটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানোর আশ্বাস দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেক দুর্গোৎসব উপলক্ষে অনুষ্ঠিত সৌহার্দ্য সমাবেশে উপস্থিত প্রায় আটটি সাংবাদিক সংগঠনের মধ্যে একটি সংগঠনকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। ওই সমাবেশ শেষে সাংবাদিকরা এ বিষয়ে কথা বলতে গেলে জেলা প্রশাসক আব্দুল আউয়াল তাদের সাথে উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। স্মারকলিপিতে আরো বলা হয়, প্রতিটি অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে একটি সংগঠনকে জেলা প্রশাসক প্রাধান্য দিয়ে থাকেন। সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রেও ওই একই সংগঠনকেই প্রাধান্য দিয়ে থাকেন।এতে সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও বিভেদের সৃষ্টি হয়েছে। এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবাদিকতার স্বাধীনতার পরিপন্থী।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়—

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সভা-সমাবেশ, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত সভায় জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাংবাদিক প্রতিনিধি রাখতে হবে।

সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসকের খাস জায়গায় নির্মিত প্রেসক্লাব ভবনের ১ম তলা অথবা ২য় তলা জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের নামে বরাদ্দ দিতে হবে। একই সাথে সাংবাদিকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা এবং সরকারি বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটকে অন্তর্ভুক্ত করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সভাপতি সাদেকুল ইসলাম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাথে সম্পৃক্ত পাঁচটি সংগঠনের মোফাজ্জল হোসেন, এম আর রকি, সাব্বির আহমেদ,রুহুল আমিন,হাবিবুর রহমান, পারভেজ রহমান, রাশেদুজ্জামান রাশেদ,আব্দুর রাকিব সহ প্রায় অর্ধশত সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews