1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

নবীগঞ্জে এইচএসসি ফলাফলে শীর্ষে এনায়েত খান মহিলা কলেজ

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

 

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ২০২৫ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে নবীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে এনায়েত খান মহিলা কলেজ। বিজ্ঞান বিভাগে শতভাগ সফলতাসহ কলেজটির সামগ্রিক পাশের হার ৯৫.২৪ শতাংশ, যা উপজেলায় সর্বোচ্চ।
কলেজ সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় চমৎকার ফলাফলের মাধ্যমে এনায়েত খান মহিলা কলেজ নবীগঞ্জের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
উপজেলার অন্যান্য কলেজগুলোর ফলাফল অনুযায়ী ২য় স্থানে কীর্তি নারায়ণ কলেজ (৮৮.৬৮%), ৩য় আইডিয়াল উইমেন্স কলেজ (৮১.৬৭%), ৪র্থ নয়মৌজা কলেজ (৭৬%), ৫ম দিঘলবাগ কলেজ (৭১.৭৯%) এবং ৬ষ্ঠ স্থানে সরকারি নবীগঞ্জ কলেজ (৬৩.১০%) রয়েছে।
এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এনায়েতুর রহমান খান বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের কলেজের এই ঐতিহাসিক সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবার আন্তরিক পরিশ্রমের ফল এটি। নবীগঞ্জে মেয়েদের শিক্ষার মানোন্নয়নে কলেজটি প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে নেওয়া। আজকের এই ফলাফল প্রমাণ করেছে আমরা সঠিক পথে আছি। ইনশাআল্লাহ, এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”
কলেজের অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, এই ফলাফল আমাদের কলেজের প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর নিবেদন ও পরিশ্রমের প্রতিফলন। নিয়মিত পাঠদান, সঠিক মূল্যায়ন এবং শিক্ষার্থীদের প্রতি ব্যক্তিগত মনোযোগের কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে। তিনি কলেজ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এই অবস্থান ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এনায়েত খান মহিলা কলেজের এ অসামান্য অর্জন নবীগঞ্জের শিক্ষা অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews