1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার
শিরোনাম:
রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য

নাসির নগরে প্রেমের জেরে এক যুবককে পরিকল্পিত হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে প্রেম ঘটিত বিরোধের জেরে মোকতার হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে মাজু মিয়ার দোকানের সামনে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় মোকতার হোসেন কে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোকতার হোসেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া এলাকার রাব্বানীর মেয়ে শিউলি আক্তারের সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক মোকতার হোসেনের, এ বিষয়ে দুই পরিবার জানাজানি হলে ছেলের পরিবার বিয়ের প্রস্তাব পাঠায় মেয়ের বাড়িতে, কিন্তু মেয়ের পরিবার সেটা প্রত্যাখ্যান করে এবং উল্টো ছেলের নামে কোর্টে মামলা করে, গেল এক সপ্তাহ আগে এ মামলার বিষয়ে গ্ৰাম্য সালিশের মাধ্যমে রায় দেওয়া হয় তারা মামলা উঠিয়ে নিবে, কিন্তু আজ দুপুরে পরিকল্পিত ভাবে মেয়ের বড় ভাই সহ ছয় জন মোকতারকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পরিবারের।

ছেলের বাবা ইসলাম উদ্দিন বলেন, আমি আমার ছেলে হত্যার সবোর্চ্চ দৃষ্টান্তমূলক বিচার চাই, আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।

এ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুহেল শিকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিস্তারিত ময়না তদন্তের পর বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews