
আজাদ খান,চিতলমারীঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫ নং সদর ইউনিয়নাধীন ২নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন মো: সিরাজুল ইসলাম (ছিরু)।
এলাকাবাসীর দীর্ঘদিনের ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণায় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মো: সিরাজুল ইসলাম (ছিরু) জানান, এলাকার একজন সাধারণ পরিবারের সন্তান হিসেবে মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিতে চান।
তিনি বলেন, ২নং ওয়ার্ড ‘কে আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি সরকারি সহায়তা, উন্নয়নমূলক কাজ ও নাগরিক সুবিধা কোনো ধরনের বৈষম্য ছাড়াই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।
এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন মো: সিরাজুল ইসলাম (ছিরু)।
Leave a Reply