1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান, সমালোচনার ঝড়

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি,কুমিল্লা জেলা (উত্তর):কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের উপস্থিতি এবং কলেজ অধ্যক্ষের সাথে ফটোসেশনকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

সাহেবাবাদ ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি ছাত্রলীগ নেতা যুবরাজ আল দুর্জয়, রবিউল ইসলাম জয় ও ইমনকে দেখা যায়। এরা সবাই ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের নেতৃস্থানীয় কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে উপজেলার শশীদল রেলস্টেশনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এই নেতাদের বিরুদ্ধে মামলা হয়। এমনকি নিষিদ্ধ সংগঠনের সাবেক সভাপতি আবু তৈয়ব অপির সাথেও তাদের নাম একাধিক সহিংসতায় জড়িত।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ হুমায়ুন কবির বলেন,
“এরা ছাত্রলীগ করে আমি জানতাম না। কলেজের নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার জন্য এসেছিল। তখনই ছবি তোলা হয়।”

তবে স্থানীয়ভাবে এ ঘটনাকে আপত্তিকর এবং অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের মঞ্চে বসিয়ে অনুষ্ঠান করা কলেজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।”

এদিকে, ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বরুড়া বলেন,
“আমাদের থানায় আওয়ামী লীগ বা ছাত্রলীগের নামে কোনো মামলা নেই। তবে আদালতে অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। আদালতের নির্দেশ এলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন,
“আমি ওই অনুষ্ঠানে যাইনি। তবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সাথে ছবি তোলা অবশ্যই আপত্তিকর বিষয়। এ বিষয়ে কলেজ অধ্যক্ষই ব্যাখ্যা দিতে পারবেন।”

ঘটনার পর এলাকায় তীব্র সমালোচনা চলছে। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, “শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতির কবল থেকে মুক্ত করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বিপদে পড়বে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews