1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:সাভারের আশুলিয়াস্থ পাথালিয়া ইউনিয়নে প্রান্তিক ও অবহেলিত নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (২২ জুলাই) বিকালে ঘুঘুদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পাথালিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক বাস্তবায়নে এ কল্যাণমুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু সাময়িক অনুদান না দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আয়ের সুনির্দিষ্ট পথ তুলে দেওয়াই প্রকৃত উন্নয়ন। এই ৫০টি পরিবারকে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার ব্যবস্থা করা হলো। তিনি আরও জানান, আগামী দিনে এলাকার নারী উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা সমাধানে কাজ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, একজন মানুষকে মাছ কিনে না খাইয়ে তাকে মাছ ধরার সরঞ্জাম কিনে দিলে এবং শেখালে সে প্রতিদিন নিজের উপার্জনে খেতে পারেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রাপ্ত সেলাই মেশিনের সঠিক ব্যবহার ও যত্নের ওপর গুরুত্বারোপ করেন।

​পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন রানা-র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম। সভাপতি তাঁর বক্তব্যে জানান, ১ম পর্যায়ে ৫০ জন দুঃস্থ নারীকে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করা হলো। পর্যায়ক্রমে প্রতি ছয় মাস অন্তর নতুন নতুন পরিবারকে এই কর্মসূচির আওতায় এনে স্বাবলম্বী করার প্রক্রিয়া চালু থাকবে।

​অনুষ্ঠানে বক্তারা দীর্ঘদিন ধরে অসুস্থ ও ভারতে চিকিৎসাধীন স্থানীয় বর্ষীয়ান নেতা ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুস সুবহান সাহেবের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

​আয়োজন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সুবিধাভোগী নারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews