1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধান শিক্ষকের যোগসাজসে হত্যা মামলার আসামী শিক্ষক নূরুল ইসলাম আত্নগোপণে

  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
বিনা ছুটিতে ১টি হত্যাসহ তিনটি মামলার বোঝা কাঁধে নিয়ে পালাতক স্কুল শিক্ষক নুরুল ইসলাম
কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম ওরফে নুরুর বিরুদ্ধে ১টি হত্যা সহ ৩টি মামলা নিয়ে পারাতক আছেন। গত ৭ তারিখ থেকে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত বলে জানান, স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন। নাম প্রকাশে বেশ কয়েকজন শিক্ষক জানান তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আমরা তার বরখাস্তের জন্য উর্ধতন কর্র্তপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ই আগষ্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়। পতনের পরদিন ৬ আগষ্ট সকাল সাড়ে ৮ টায় বিজয় মিছিলে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে দরবেশপুর গ্রামের জনৈক শহীদের বাড়ির সামনে পৌঁছালে আসামি টাইগার মামুন, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম ওরফে নুরু ও তার পেটুয়া বহিনীর হাতে থাকা রাম দা দিয়ে খুন করার উদ্দেশ্যে সেকোমের মাথায় এলাপাথারী কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। ঐ সময় সেকোমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর ১২ আগষ্ট সেকোমের অবস্থার আরো অবনতি হলে তাকে পুনরায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ভাদালিয়ার ত্রাস খ্যাত মামুন অর রশিদ ওরফে টাইগার মামুনকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় ১৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেনে নিহতের স্ত্রী মর্জিনা খাতুন। উক্ত মামলার ১০ নং আসামী হলেন স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম ওরফে নুরু। যার মামলার ধারা নং ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ তারিখ গত ১৪ই আগষ্ট ২০২৪। তার বিষয়ে এলাকাবাসী প্রচন্ড ক্ষুদ্ধ হয়ে উঠে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা উক্ত শিক্ষকের বরখাস্তের জোর দাবী জানাচ্ছি।
এ বিষয়ে গত রবিবার উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরজমিনে প্রধান শিক্ষক রুহুল আমিনের সাথে কথা হলে তিনি বলেন, আমি জানি তার বিরুদ্ধে ১টি হত্যা মামলা সহ আরো দুটি মামলা হয়েছে। তবে তিনি ৫ই আগষ্টের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছে। গত ১৮ তারিখে মেডিকেল ছুটির জন্য একটি আবেদন দিয়ে চলে জান। তার পর থেকে আমার সাথে তার কোন যোগাযোগ নেই। তিনি এটাও বলেন তার ছুটির বিষয় নিয়ে ম্যানেজিং কমিটির কোন মিটিং হয় নাই বিধায় তিনি বিনা ছুটিতেই আছেন। অন্যদিকে স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার কাছে স্কুলের প্রধান শিক্ষক কোন কিছু বলেন নাই। যদি তিনি হত্যা মামলার আসামী হয়ে থাকেন তাহলে আমরা তাকে অবশ্যই বরখাস্ত করবো। এছাড়াও জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলামের মুঠোফোনে কথা বলে তিনি ঐ একই কথা বলেন যে, তিনি যদি হত্যা মামলার আসামী হন তাহলে তার বিরুদ্ধে প্রথমে সাময়িক বরখাস্ত করবে ম্যানেজিং কমিটি। দুই মাস পার হতে যাচ্ছে এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন বুঝতে পারছি না। তবে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপর মহলে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews