1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রেসিডিয়াম সদস্যসহ জাপার ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটের সংসদীয় আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।  প্রতিনিধিদের পাঠানো খবর

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। বিভিন্ন নির্বাচনে পাঁচবার বিজয়ী হওয়া এই নেতার এবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। হাফিজউদ্দীন ছাড়াও গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ আরও সাত প্রার্থী এই আসন থেকে তাদের জামানত হারিয়েছেন।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের পরিস্থিতিও ছিল ঠাকুরগাঁওয়ের মতোই নজিরবিহীন। গত ২৫ বছর ধরে জাতীয় পার্টির দখলে থাকা এই আসনটি এবার তাদের কবজা থেকে পুরোপুরি মুক্ত হয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর বিজয়ের বিপরীতে জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবাহান পেয়েছেন মাত্র দুই হাজার ৭৮ ভোট। অনেক কেন্দ্রে জাতীয় পার্টির কোনো ভোটই পড়েনি, যা জনমনে বিস্ময় ও প্রশ্ন তৈরি করেছে। স্থানীয়দের মতে, এবার নারী ভোটারদের একটি বড় অংশই প্রচলিত ধারার বাইরে গিয়ে জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছিল। এখানে জাতীয় পার্টিসহ চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, যা কুড়িগ্রামের রাজনৈতিক ইতিহাসে আগে কখনও ঘটেনি। স্রোতের বিপরীতে ভোট দেওয়ার এই প্রবণতা উলিপুরের ভোটারদের এক অনন্য বৈশিষ্ট্য হিসেবে আবারও প্রমাণিত হয়েছে।

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনেই জাতীয় পার্টির ভরাডুবি দলটির অস্তিত্ব সংকটের বার্তা দিচ্ছে। এক সময়ের ‘লাঙ্গলের দুর্গ’ হিসেবে পরিচিত এই জেলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের উপদেষ্টাসহ তিনজনই জামানত খুইয়েছেন। লালমনিরহাট-৩ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা জাহিদ হাসান লিমন যেখানে গত নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়েছিলেন, সেখানে এবার পেয়েছেন মাত্র দুই হাজার ১৫০ ভোট। লালমনিরহাট-২ আসনে এলাহান উদ্দিন পেয়েছেন মাত্র ৮১০ ভোট এবং লালমনিরহাট-১ আসনে সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা পাঁচ হাজার ১৫৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জেলার তিনটি আসনে জাপা প্রার্থীদের প্রাপ্ত মোট ভোট মাত্র আট হাজার ১১১, যা দলটির বিপর্যয়ের গভীরতা স্পষ্ট করে দেয়।

স্থানীয় সচেতন মহলের মতে, পতিত আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ হিসেবে পরিচিতি পাওয়া এবং তাদের ছত্রছায়ায় নির্বাচনে জেতার অপচেষ্টাই জাতীয় পার্টির এই শোচনীয় পরিণতির মূল
কারণ। এক সময়ের প্রভাবশালী দলটির নেতারা এখন নিজ এলাকাতেই ‘কাগুজে বাঘে’ পরিণত হয়েছেন বলে খোদ দলের নেতাকর্মীরাই আক্ষেপ প্রকাশ করেছেন। ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটের এই নির্বাচনী চিত্র এটাই বলে দিচ্ছে যে, ভোটাররা আর অন্ধ আনুগত্যে বিশ্বাসী নন। তারা পুরোনো আমলের রাজনৈতিক অপকৌশল বর্জন করে নতুন ও কার্যকর নেতৃত্বের দিকে ঝুঁকছেন। জামানত হারানোর এই হিড়িক আগামী দিনের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews