1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর : সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অফিসার্স ক্লাব,সিরাজগঞ্জ সদর-এর আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন খান।

সভাপতির বক্তব্যে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মামুন খান বলেন,সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু দায়িত্ব পালনকালে অত্যন্ত আন্তরিকতা,নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে তাঁর সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা ছিল প্রশংসনীয়।সহকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সুন্দর ব্যবহার সকলের মাঝে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। তিনি আরও বলেন,সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কর্মস্থল পরিবর্তন হলেও একজন কর্মকর্তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও ভালো ব্যবহারের স্মৃতি থেকে যায়। আফিফান নজমুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের জন্য আনন্দের ও স্মরণীয়। নতুন কর্মস্থলেও তিনি দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা করি। তাঁর নতুন কর্মস্থলের সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

অনুষ্ঠানে বক্তারা বলেন,দায়িত্ব পালনকালে আফিফান নজমু সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর কর্মদক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন,বদলির কারণে নতুন কর্মস্থলে যোগ দিলেও তাঁর সঙ্গে গড়ে ওঠা সুন্দর সম্পর্ক ও স্মৃতিগুলো অটুট থাকবে। নতুন কর্মস্থলেও তিনি তাঁর দক্ষতা,সততা ও আন্তরিকতার মাধ্যমে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করি।

এসময়ে বিদায়ী সহকারী কমিশনার সদর (ভূমি) আফিফান নজমু উপজেলা প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,সিরাজগঞ্জ সদর উপজেলায় দায়িত্ব পালনকালে সবার কাছ থেকে যে সহযোগিতা,আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছি তা তাঁর কর্মজীবনের স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এস,এম নাসিম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো:আমির হামজা,সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো:রাকিবুল ইসলাম,সদর উপজেলা সাব রেজিস্টার ইসরাত জাহান,সরকারী প্রোগ্রাম অফিসার আইসিটি মোঃ ইসমাইল হোসাইন,উপজেলা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: এলিজা সুলতানা,যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা আল আশরাফ,সদর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মোছা: হেলেনা খাতুন, কামারখন্দ ও সিরাজগঞ্জ গ্রাম আদালত উপজেলার কো-অর্ডিনেটর শাকিলা প্রমুখ।

উল্লেখ্য: বিদায়ী অতিথি আফিফান নজমু তাঁর দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সহকর্মী ও উপজেলা প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আ:রহমান খান,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আপেল মাহমুদ,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাব্বীর আহমেদ মুরাদ,সদর উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি) আরাফাত রহমান খান সহ এই চারজন কে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের যোগদান কৃত কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা দেন উপজেলা নির্বাহী অফিসার মামুন খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews