1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরকে দুই ভাগের সিদ্ধান্তে এলাকাবাসীর তীব্র প্রতিবাদ

  • প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

রাসেল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর এলাকাকে দুটি সংসদীয় আসনে বিভক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজ। শনিবার বিকেলে বন্দরের নবীগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘আমরা বন্দরবাসী’ নামের সংগঠনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংলাপে এই প্রতিবাদ উঠে আসে। সংলাপে বক্তারা এই পরিকল্পনাকে ‘ভুল সিদ্ধান্ত’ উল্লেখ করে বলেন, এতে শুধু প্রশাসনিক বিশৃঙ্খলাই নয়, জনগণের ভোগান্তি বহুগুণে বাড়বে।

নির্বাচন কমিশনের কারিগরি বিভাগের প্রস্তাব অনুযায়ী, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বর্তমান কাঠামোতে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, নারায়ণগঞ্জ-৫ আসন গঠিত হবে শুধুমাত্র সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে। অন্যদিকে, নারায়ণগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত করা হবে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন, যা বর্তমানে নারায়ণগঞ্জ-৫ এর অন্তর্গত।

এই পুনর্বিন্যাসের ফলে বন্দর থানা এলাকাটি দুটি আলাদা সংসদীয় আসনের অন্তর্ভুক্ত হবে—একই থানার আওতায় দুইজন সংসদ সদস্য। এই বিষয়টিকেই মূলত অযৌক্তিক ও জনবিরোধী বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, ‘একই থানা এলাকায় দুই এমপি থাকলে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ জটিল হয়ে উঠবে। কেউ কারো দায়িত্ব নিবে না, কেউ কাউকে মানবে না।’

নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন গোলাম সারোয়ার সাঈদ। সেখানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, আনোয়ার হোসেন, মোঃ রাসেল মেম্বার, মনজুরুল আলম এবং সামসুন নাহার ময়না।

সাবেক এমপি আবুল কালাম বলেন, “বন্দর একটি ঐতিহাসিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এটিকে এভাবে ভাগ করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। একদিকে নির্বাচন এলাকা বিভক্ত হবে, অন্যদিকে জনসাধারণের সাথে জনপ্রতিনিধিদের সম্পর্ক দুর্বল হয়ে যাবে।”

বক্তারা জানান, এলাকাবাসীর সম্মতি ছাড়া এ ধরনের বড় সিদ্ধান্ত নেয়ার অধিকার নেই কারও। প্রয়োজনে গণস্বাক্ষর সংগ্রহ করে কিংবা মানববন্ধনের মাধ্যমে এ সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

একই সাথে তাঁরা জানান, আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগে লিখিত আপত্তি জানানো হবে। বক্তারা বলেন, “আমরা কেউ বিভক্তি চাই না, চাই ঐক্য। বন্দরকে এক রেখেই সুষ্ঠু রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখাই হবে সকলের মঙ্গল।”

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক, ক্ষোভ এবং আশঙ্কা—তিনটি অনুভবই প্রবল। অনেকেই মনে করছেন, প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক দ্বন্দ্ব বাড়বে। নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা একক কণ্ঠে দাবি তোলেন, “বন্দরকে ভাগ করা চলবে না—এই সিদ্ধান্ত আমরা মানি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews