
রাংগামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বরকলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির উপলক্ষে বরকল উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ভূষণ ছড়া ইউনিয়ন দলিয় কার্যালয় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুগ্ন আহবায়ক মোঃকোবির হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল জলিল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সুলতান মন্ডল,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ খলিলুর রহমান,উপজেলা মৎস্যজীবীদের দলের সভাপতি মোঃজাফর,উপজেলা বিএনপির সদস্য মোঃ সাইদুল ইসলাম,ওলামা দলের জেলা সদস্য মোঃ তসলিম উদ্দিন,যুবনেতা মোঃ ছগির মিঞা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বরকল উপজেলার সমন্বয় মোঃ ইমরান হোসেন। উপজেলা ছাত্রনেতা মোঃ আমির হামজা,শফিকুল ইসলাম,ফুলচান,মোহাম্মদ শামীম সহ ফারুক ই আযম রাঃ দাখিল মাদ্রাসা হেফাজখানর ছাত্ররা।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Leave a Reply