1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঁকড়া মেডিকেল সার্ভিসেসে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে অবস্থিত ‘বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’-এ ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তড়িঘরি করে সিজারিয়ান অপারেশন এবং অবহেলাজনিত চিকিৎসার কারণে এ মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। নিহত সাবিকুন নাহার উপজেলার বাঁকড়া ইউনিয়নের মাঠশিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী। তিনি মাঠশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

 

নিহতের স্বামী আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে চিকিৎসক ডা. পল্লবী সাহার মাধ্যমে অপারেশনের বিষয়ে চুক্তি হয়। বৃহস্পতিবার সকালে সাবিকুন নাহার নিজ বাড়ি থেকে হেঁটে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসেন। পরে ক্লিনিক থেকে ফোন করে দ্রুত রোগী নিয়ে আসতে বলা হয়।

 

পরিবারের সদস্যরা ক্লিনিকে পৌঁছে মালিককে না পেয়ে রোগীকে সেখানে রেখে দেন। এ সময় স্বামী নিচে চায়ের দোকানে গেলে, তার অজান্তেই প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে সিজারিয়ান অপারেশন করা হয় বলে অভিযোগ।

 

অপারেশনের পর নবজাতক শিশুকে দেওয়ার মতো কাউকে না পেয়ে তাৎক্ষণিকভাবে স্বামীকে ফোন করে ডেকে এনে তার কোলে শিশুকে তুলে দেওয়া হয়। পরে জানানো হয়, রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে এবং জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন। এক ব্যাগ রক্ত দেওয়ার পরও অবস্থার অবনতি হলে তাকে খুলনায় রেফার করা হয়। সেখানেই সাবিকুন নাহারের মৃত্যু হয়।

 

পরিবারের দাবি, ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সামিরুল ইসলাম ও তার স্ত্রী, ডেন্টিস্ট মোছা. নিলুফা ইয়াসমিন অপারেশন পরিচালনা করেন। পরে পরিস্থিতি জটিল হয়ে পড়লে দায় এড়াতে রোগীকে খুলনায় পাঠানো হয়।

 

নিহতের চাচী শাশুড়ি নাসরিন বেগম অভিযোগ করেন,অপারেশন থিয়েটারে খুব নোংরা পরিবেশ ছিল। যেকোনো মানুষ আসা-যাওয়া করছিল। রোগীকে ওয়াশ করা হচ্ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। একজনকে ডাক্তার মনে করে জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি ডাক্তার নন। পরে বলা হয় রোগীর অবস্থা সংকটাপন্ন, খুলনা মেডিকেলে নিতে হবে।”

 

খুলনায় নেওয়ার পর চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক এবং যেকোনো সময় মৃত্যু হতে পারে। পরিবারের দাবি, রোগীর জরায়ুসহ ‘ফুল’ কেটে ফেলা হয়েছে এবং প্রায় ১৯–২০ ব্যাগ রক্ত দিতে হয়েছে।
নিহতের ননদ ফারজানা আক্তার রিমি বলেন,আমি গিয়ে দেখি কোনো ডাক্তার নেই। অবহেলায় ভাবীকে ফেলে রাখা হয়েছে।”

আরেক ননদ শাহানারা অভিযোগ করেন, ওখানে ডাক্তারও ছিল না, নার্সও ছিল না। নিজেদের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। আমরা বিচার চাই।
অনুসন্ধানে জানা যায়, বর্তমান ‘বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’-এর পূর্ব নাম ছিল ‘বাঁকড়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। পূর্বের একটি ঘটনার জেরে নাম পরিবর্তন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews