1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে-সৈয়দ ফয়সল

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-বাংলাদেশের আপামর জনসাধারন প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করে রাষ্টের কাঠামো সংস্কার করতে অবশ্যই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফার কোনো বিকল্প নেই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপিকে ধ্বংস করার জন্য শত শত নেতাকর্মীকে খুন-গুম করেছিল। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করে লক্ষ লক্ষ নেতাকর্মীদের অন্ধ্যকার করাগারে নিক্ষেপ করেছিল। এমন কি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায়ে বছরের পর বছর কারাগারে আটক করে রেখেছিল। বিদেশে চিকিৎসা করতে দেয়নি। এদেশের মানুষের ধানের শীষেই আস্থা। দেশের মানুষ ধানের শীষ ও বিএনপিকেই পছন্দ করে। বিএনপি ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করে না। বিএনপি এই দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি এই দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই বাংলাদেশের মানুষ বিএনপিকে মূল্যায়ন করতে ভুল করবে না। আগামী নির্বাচনে বিএনপি এককভাবেই রাষ্ট্রক্ষমতায় যাবে এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবে। শুক্রবার (২১ নভেম্বর)বিকালে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের এবং তার সমর্থনে নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা গুলো বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-চুনারুঘাটের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক যুগ যুব ধরে। এই সম্পর্ক কোন কিছুর বিনিময়ে সৃষ্টি হয়নি। এটা আমার বাবা মরহুম সৈয়দ সঈদউদ্দিন সাহেব এর আমল থেকে সৃষ্টি হয়েছে। এ সম্পর্কের খাতিরে চুনারুঘাটের মানুষ আমাদের পরিবারকে সমর্থন দিয়ে আসছে। আজ শহীদ রাষ্টপতি জিয়ার রহমানের প্রতীক ধানের শীষ বিএনপির চেয়ারপার্সনবেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জ-৪ এর খাদিম হিসাবে সৈয়দ মোঃ ফয়সল ভাইয়ের হাতে তুলে দিয়েছেন।এখন আমাদের দায়িত্ব হল এলকার সম্মান রক্ষার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করা। বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন- আমার পিতা সৈয়দ মোঃ ফয়সল সাহেব ৩৫ বছর ধরে মাধবপুর-চুনারুঘাট উপজেলার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন। যে সময়ে আমাদেরকে সময় দেয়ার কথা সেই সময়ে দু’উপজেলার উন্নয়ন করার জন্য ছুটাছুটি করেছেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা সব সময় মানুষের পাশে থাকি। তাই শেষ বয়সে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছেন। নিরাশ করিয়েন না। আপনাদের মূল্যবান ভোট দিয়ে উনাকে বিজয়ী করেন। মাধবপুর-চুনারুঘাট উপজেলার উন্নয়নে উনার পাশাপাশি আমরা দু’ভাই ও পরিবার নিরলস ভাবে কাজ করব ইনশাল্লাহ। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুকিত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিমুদ্দিন শামছু, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমান, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সরকার মোঃ শহিদ চেয়ারম্যান, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews