1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

বিপুল পরিমাণ অস্ত্রসহ বিএনপি ও যুবদল নেতা আটক

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

খুলনায় দেশি, বিদেশি অস্ত্র এবং ১০৫ পিস ইয়াবাসহ নগরীর ৩০নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সালাউদ্দিন বুলবুল ও একই ওয়ার্ড যুবদল সভাপতি তৌহিদুর রহমান তৌহিদকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে তাদের টুটপাড়া তালতলা মেইন রোড থেকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

আটককৃতরা হলেন- টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তৌহিদ এবং তার ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান, টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মো: সালাউদ্দিন মোল্লা বুলবুল এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো: আরিফ মোল্লা।

 

স্থানীয়রা জানান, যৌথবাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করে। অভিযানটি ভোর সাড়ে ৫ টা পর্যন্ত চলে। এ সময়ে ওই বাড়ি থেকে বাবুল মোল্লার ছেলেসহ ৪ জনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ সময়ে যৌথবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে দু’টি গুলিসহ একটি নাইন এম এম পিস্তল, ৪ টি গুলিসহ একটি ওয়ান শুটার, একটি দেশী পিস্তল, তিনটি রামদা, দু’টি চাইনিজ কুড়াল, ৩ টি চা-পাতি, ১৭০ গ্রাম গান পাউডার, ১০৫ পিস ইয়াবা, ৬ টি মোবাইল এবং ৩ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। রাতে যৌথবাহিনীর সদস্যরা তাদের নিয়ে যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় এখনও অবস্থান করছে বলে ওই সূত্রটি আরও জানায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথবাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে ৪ জনকে দেশি এবং বিদেশি অস্ত্রসহ আটক করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির বলেন, মো: সালাউদ্দিন মোল্লা ৩০ নং বিএনপি’র সভাপতি এবং শেখ শেখ তৌহিদুর রহমান সাবেক নগর যুবদলের সদস্য। যুবদলের কমিটি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তার কোন সদস্য পদ নেই। তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করেছেন। তবে কিভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন তা তার জানা নেই বলে তিনি এ প্রতিবেদককে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews