
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা পৌরসভায় কর্মরত ৪০জন পরিচ্ছন্নতা কর্মী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উৎসব ভাতা পেয়েছেন। তবে,কর্মরত নারী পরিছন্নতা কর্মীসহ অন্যরা চরম বেতন বৈষম্যের শিকার এমন অভিযোগ রয়েছে।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বমুখীর প্রেক্ষিতে পারিশ্রমিকের বিষয়টির ন্যায্য ও মানবিক বিবেচনার দাবি করেছেন কর্মরত পরিছন্নতা কর্মীরা।
শারদীয়া উৎসব ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পৌর সচিব সন্তোষ কুমার হাজরা।
তিনি জানিয়েছেন,পৌরসভার পরিছন্নতা কর্মী হিসেবে মাস্টার রোলে নিয়োজিত ৪০জনকে জনপ্রতি ৮হাজার টাকা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উৎসব ভাতা প্রদান করা হয়েছে। যা তাদের এক মাসের পারিশ্রমিক বাবদ প্রদেয় সমপরিমাণ টাকা। সাথে নতুন বস্ত্র হিসেবে জনপ্রতি একটি করে লুঙ্গি-গেঞ্জি দেয়া হচ্ছে।
জানা গেছে, ঝিকরগাছা পৌরসভার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত মহিলা পরিছন্নতা কর্মী জনপ্রতি সাড়ে চার হাজার টাকা,ড্রেন পরিষ্কার কাজের কর্মী জনপ্রতি সাড়ে ৬ হাজার ও পৌরসভার ময়লার গাড়ির সাথে থাকা ৫ জন কর্মী জনপ্রতি সাড়ে সাত হাজার টাকা পেয়ে থাকেন। যা বেতন বৈষম্যের চরম লংঘন।
অথচ কর্মরত নারী পরিচ্ছন্নতা কর্মীরা পুরুষ পরিচ্ছন্নতা কর্মীদের কাজের পারদর্শিতায় সমান এগিয়ে।
বেতন বৈষম্যের শিকার পরিছন্নতা কর্মীদের প্রশ্ন
এত কম পারিশ্রমিকে এক মাসের বেতন সমতুল্য বোনাসের টাকায় শারদীয় দুর্গোৎসবের কেনাকাটায় পরিবার-পরিজনের মুখে হাসি ফোটানো সম্ভব?
পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) শপথ বৈরাগীর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি আশ্বস্ত করে বলেন, সদ্য যোগদান করেছি। বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সকলের সহযোগিতায় সম্ভাব্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply