1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

বেলকুচিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান

  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মাসুদ রানা, বেলকুচি (সিরাজগঞ্জ)‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তাঁর পক্ষে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তা।
এ ছাড়া অনুষ্ঠানে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আদাচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের রিয়ামনি খাতুন ও লামিয়া খাতুন রিয়া প্রথম স্থান অর্জন করে। একই ক্লাবের ফারহানা খাতুন ও নুরি খাতুন দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে, আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক দৌলতপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের ললিতা কর্মকার ও বৈশাখী সাহা তৃতীয় স্থান অর্জন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা পরিবার ও সমাজের বোঝা নন; বরং পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষা, প্রশাসন, চিকিৎসা, রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাঁদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাই কন্যাশিশুদের অবহেলা না করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উপযুক্ত সুযোগ ও পরিবেশ পেলে কন্যাশিশুরাও দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews