
মান্নান শেখ,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবন শুভ উদ্বোধন ও সংসদ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে(১০অক্টোবর শনিবার) সকালে বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে ভবন উদ্বোধন ও সংসদ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, শিক্ষক সমিতির ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন(বেলকুচি- চৌহালী)৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম এমপি,ভবন উদ্বোধন ও সংসদ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার শাহনাজ প্রধান,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া,জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুর ইসলাম গোলাম,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন সহ- আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Leave a Reply