1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় এক বছরে ২২৮ জনের বিষপান, সরকারি হিসাবের বাইরে আরও ভয়ংকর চিত্র

  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণপাড়া), কুমিল্লা জেলা (উত্তর) কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক বছরে কীটনাশক ও কেড়ির ট্যাবলেট সেবন করে ২২৮ জন নারী-পুরুষ আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

গত কয়েকদিন পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, প্রেমের টানাপোড়েন, পারিবারিক কলহ, ঋণের দায়, মানসিক দুশ্চিন্তা ও স্বজনদের সঙ্গে অভিমানকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ১৫ আগস্ট পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২২৮ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আত্মহত্যার ঘটনায় মারা গেছেন অন্তত ২২ জন। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা সরকারি হিসাবের তিন থেকে চারগুণ হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, ব্রাহ্মণপাড়া উপজেলায় অধিকাংশ আত্মহত্যাকারী তরুণ-তরুণী। বিশেষ করে ১৫ থেকে ২০ বছর বয়সী মেয়েরা পরিবারের সঙ্গে অভিমান করে বিষপান করছেন।

কীটনাশক সহজলভ্যতায় আত্মহত্যা বাড়ছে

সচেতন মহলের দাবি, মুদি দোকানে অবাধে কীটনাশক বিক্রি হওয়ায় তরুণ-তরুণীরা সহজেই এগুলো কিনতে পারছে। ফলে সামান্য অভিমানে বা মানসিক চাপে তারা আত্মহত্যার চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জানান, অনেক দোকানে বিক্রির অনুমতি না থাকলেও দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে কীটনাশক বিক্রি চলছে। এ কারণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

স্থানীয়রা কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে অবৈধ কীটনাশক বিক্রি বন্ধ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews