1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ: লাঠিচার্জে ছত্রভঙ্গ শ্রমিকরা, চরম ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ)ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শেফার্ড জিন্স কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে শিল্পাঞ্চল। দিনভর চরম উত্তেজনা, প্রশাসনের সাথে দফায় দফায় ব্যর্থ আলোচনা এবং শেষ পর্যায়ে যৌথবাহিনীর লাঠিচার্জের মধ্য দিয়ে প্রায় ঘণ্টা পর এই গুরুত্বপূর্ণ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) সকাল থেকে ভালুকা থানাধীন শেফার্ড জিন্স কারখানার কয়েকশ শ্রমিক বকেয়া পাওনার দাবিতে কারখানার ফটকে অবস্থান নেন। মালিকপক্ষের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সমাধান না আসায় বেলা বাড়ার সাথে সাথে উত্তেজিত শ্রমিকরা কারখানার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক আটকে থাকায় রমজানের এই সময়ে সাধারণ যাত্রী ও চালকদের পোহাতে হয় চরম ভোগান্তি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভালুকা উপজেলা প্রশাসন, শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তারা মালিকপক্ষের সাথে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। শ্রমিকদের দাবি ছিল, অতীতেও এমন প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি, তাই এবার নগদ অর্থ বা লিখিত নিশ্চয়তা ছাড়া তারা সড়ক ছাড়বেন না।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর জননিরাপত্তা এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসনের বারবার অনুরোধ সত্ত্বেও শ্রমিকরা অবস্থান থেকে না সরলে বিকেল নাগাদ শিল্প পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে লাঠিচার্জ শুরু করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক থেকে সরে গেলে বিকেল ৩টার পর থেকে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একজন কর্মকর্তা জানান, আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু জনদুর্ভোগ চরমে পৌঁছানোয় এবং প্রশাসনের সকল প্রস্তাব শ্রমিকরা নাকচ করে দেওয়ায় জানমাল রক্ষায় আমরা মৃদু শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছি।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews