1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন
শিরোনাম:
আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার

ভালুকার রাজৈ ইউনিয়নে বিজিবির টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

 

সজিব আহমেদ,ভালুকা ময়মনসিংহঃময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নিয়ে বিশেষ টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় এই নিরাপত্তা মহড়া এবং তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসাইন।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে বিজিবির একটি সুসজ্জিত দল রাজৈ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকাগুলোতে টহল দেয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয় এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সব তৎপরতা বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান প্রসঙ্গে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসাইন সাংবাদিকদের বলেন,
“একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই প্রশাসনের এই তৎপরতা। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাশত করা হবে না।”
বিজিবি ও প্রশাসনের এই সমন্বিত পদক্ষেপে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে সাধারণ ভোটাররা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজৈ ইউনিয়নসহ পুরো উপজেলায় নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই ধরনের বিশেষ টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভোটের দিন পর্যন্ত পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews