1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভালুকায় রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির: একই মঞ্চে সব দলের প্রার্থীরা

  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে যখন রাজনৈতিক উত্তাপ ও শঙ্কার আবহ তৈরি হচ্ছে, তখন ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক শিষ্টাচারের এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) তাঁর বিশেষ আহ্বানে সাড়া দিয়ে উপজেলার সকল রাজনৈতিক দলের প্রার্থীরা একই মঞ্চে সমবেত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে দূরত্ব ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়। তবে ভালুকার চিত্র ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেনের এই বলিষ্ঠ ও সময়োপযোগী উদ্যোগে সব দলের প্রার্থীরা ব্যক্তিগত ও রাজনৈতিক তিক্ততা ভুলে একে অপরের সাথে সৌজন্য বিনিময় করেন। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় প্রশাসন ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও স্বস্তির সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা তাঁদের বক্তব্যে জানান, সুস্থ ও সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তাঁরা বদ্ধপরিকর। মতাদর্শের ভিন্নতা থাকলেও নির্বাচনী মাঠে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন এবং আচরণবিধি মেনে চলার বিষয়ে তাঁরা একমত পোষণ করেন। প্রার্থীরা একই মঞ্চে দাঁড়িয়ে হাসিমুখে কথা বলার এই দৃশ্যটি কেবল ভালুকাতেই নয়, বরং পুরো জেলার জন্য এক অনুকরণীয় বার্তা হিসেবে দেখা দিচ্ছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, ইউএনও মোঃ ফিরোজ হোসেনের এই সুযোগ্য নেতৃত্ব এবং নিরপেক্ষ অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরিতে সক্ষম হয়েছে। কোনো ধরনের চাপ বা সংঘাত ছাড়াই ভোটারদের একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যেই এই সম্মিলিত প্রচেষ্টার আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত এই শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে নিয়মিত তদারকি করা হবে। একই মঞ্চে প্রার্থীদের এই উপস্থিতি সাধারণ ভোটারদের মনের ভয় দূর করে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews