
সম্রাট প্রধান,নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর ঘোড়াশালে গতকাল শুক্রবার ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে বিভিন্ন স্থানে ফাটল ধরা মাটি পরীক্ষা করার জন্য ঘোড়াশালে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল।
আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়টির ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. আ.স.ম ওবায়দুল্লাহর নেতৃত্বে ৭ সদস্যের একটি দল সেখানে আসে।
পরে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল ডেইরি ফার্ম ও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ফাটল ধরা মাটির নমুনা সংগ্রহ কাজ শুরু করেন তারা।
মাটি সংগ্রহের সময় অধ্যাপক ড. আ.স.ম ওবায়দুল্লাহ সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে তারা ফাটল ধরা মাটির নমুনা সংগ্রহ করছেন। এসব নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করে কী ধরনের ভূমিকম্প হয়েছে বা কতটুকু গভীরতা তার নিশ্চিত হওয়া যাবে।সকাল থেকে কলেজের প্রাঙ্গনের ফাটল হওয়া মাটি দেখতে এলাকার লোকজনসহ কলেজের শিক্ষার্থীরা ভিড় করছেন। সবারই চোখে মুখে ছিল গতকালের ভূমিকম্পের আতঙ্কের ছাপ।
Leave a Reply