1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার
শিরোনাম:
রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য

ভেদাভেদ নয়, ঐক্য ও সম্প্রীতিই হবে আমাদের আগামী দিনের ভিত্তি—ডা. মোসলেহ উদ্দীন ফরিদ

  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

ঝিকরগাছা–চৌগাছা আসনের সংসদ সদস্য ডা. মোসলে উদ্দীন ফরিদ বলেছেন, জনগণের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিদান তিনি সেবা ও সততার মাধ্যমে দিতে চান। তিনি বলেন, ভেদাভেদ নয়, ঐক্য ও সম্প্রীতিই হবে আমাদের আগামী দিনের ভিত্তি। ঝিকরগাছা-চৌগাছাকে একটি শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো।

রোববার বিকেলে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে কুমরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, নির্বাচনের সময় যারা আহত হয়েছেন কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই তার পরিবারের সদস্যের মতো। তাদের কষ্ট আমার কষ্ট। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, কোনো বিভেদ সৃষ্টির জন্য নয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন তার অগ্রাধিকার। গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এসব বিষয়কে সামনে রেখেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে। উন্নয়নের সুফল যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেটিই আমাদের লক্ষ্য, বলেন তিনি।

এর আগে সংসদ সদস্য কুমরী পশ্চিমপাড়া এলাকায় নির্বাচনের দিন আহত ও গভীর রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুনছুরের বাড়ি পরিদর্শন করেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

শংকরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব নিছার উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্পরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা অনেক বড়। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্য ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিক থাকবেন।

এ সময় ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হারুন অর রশিদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির জামিরুল ইসলাম, জামায়াত নেতা নাজমুল ইসলাম, শংকরপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহাজান কবির সাজু আহম্মেদ সহ ইউনিয়নের জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন

অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews